ছেলের হাতে বিএনপি নেতা খুন

ছেলের হাতে বিএনপি নেতা খুন

বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন (৫০)। এ ঘটনায় বাবার ছুরিকাঘাতে আহত হয়েছেন ছেলে রনি আহম্মেদ (২৮)। নিহত আনোয়ার হোসেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। টাকা পয়সার হিসাব-নিকাশ নিয়ে বাবা-ছেলের বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যানবাহন লেগুনা) কিনে দেয় কয়েক বছর আগে। রনি নিজেই হিউম্যান হলার চালাতো। বেশ কয়েক মাস যাবত রনি গাড়ির আয়-ব্যয়ের কোন টাকা তার বাবাকে দেয়নি। এমনকি লাভ-লোকসানের বিষয়েও বাবাকে কিছু বলে না।

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল গত কয়েকদিন ধরে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে টাকার হিসাব নিয়ে বাড়িতে বাবা ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রনি তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে। ছুরিকাহত অবস্থায় আনোয়ার হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলে রনিকে আঘাত করে। ছেলে আবারো ওই ছুরি কেড়ে নিয়ে বাবার পেটে উপুর্যপরী আঘাত করে। প্রতিবেশীরা জানতে পেরে বাবা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে বাবা আনোয়ার হোসেন মারা যান। ছেলে রনির অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছে। কি কারণে খুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *