জুরকাঠীতে দুর্ধর্ষ চুরি

জুরকাঠীতে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:

ঝালকাঠি জেলাস্থ নলছিটি উপজেলার জুরকাঠী গ্রামে হক ফকিরের ঘরে আজ দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে মাটি খুড়ে ও ঘরের টিন খুলে চুরি করা হয়।
হক ফকিরের স্ত্রীর কাছ থেকে জানা যায়, গত রাতে বাড়ির সব মানুষ ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে ঘরের পিছনের দিক দিয়ে চোর ঘরে প্রবেশ করে।
ঘরে এ সময় হক ফকিরের স্ত্রী রানী বেগম (৪৫) ও নাতি রাফছান(৭) ঘুমিয়ে ছিল। এ ব্যাপারে রানী বেগম আরো বলেন,পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি অভিযোগ করেন, তার ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা‚সাড়ে তিন ভড়ি স্বর্ন‚ একটি মোবাইল,বাড়ির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে জুরকাঠীর মহিলা মেম্বার নিপা বেগম,চৌকিদার সেকান্দার গাজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *