মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে লঞ্চে থেকে নিঁখোজ যুবকের লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে সাদ্দাম হোসেন (২২) নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি শুক্রবার রাতে লঞ্চে ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়িতে ফেরার সময় নিঁখোজ হন বলে স্বজনরা জানান। আজ রোববার বেলা ২টার দিকে বাবুগঞ্জের কেদারপুর গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। সাদ্দাম উজিরপুর উপজেলার ওটরা গ্রামের মো. শাহজাহান বেপারীর ছেলে।

সাদ্দামের ভগ্নিপতি মো. মাইনুল জানান, সাদ্দাম ঢাকায় বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থয় সুটিং সহকারীর কাজ করতো। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া রুটের ফারহান- ১০ লঞ্চে রওনা হয়। রাতে সাদ্দাম ফোন করে জানায়, লঞ্চে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। এসময় অজ্ঞান পার্টির সদস্যদের সঙ্গে হাতাহাতি হলে লঞ্চের কর্মচারীরাও তাকে মারধর করেছে।

মাইনুল হোসেন জানান, মোবাইল ফোনে এ খবর পেয়ে তিনি সাদ্দামকে এগিয়ে আনার জন্য বানারীপাড়ার মীরেরহাট লঞ্চঘাটে অপেক্ষা করেন। কিন্তু সাদ্দাম সেখানে পৌছেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া হয়। আজ কেদারপুর গ্রামের স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বাবুগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশটি সাদ্দামের বলে সনাক্ত করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র বলেন, লাশের পচন দেখে মনে হচ্ছে সেটি ২/৩ দিন পানিতে ছিল। শরীরে কোন আঘাতের চিহৃ নেই। ময়না তদন্তের জন্য লাশটি শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official