মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে ব্যুারো চীফের জুয়ার আসরে পুলিশের হানা আটক-৪

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার একটি লঞ্চে জুয়া খেলার আসর থেকে ৪ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। জানাগেছে, ঢাকার আন্ডার গ্রাউন্ড পত্রিকার তথাকথিত ব্যুরো চীফ এই জুয়ার আসরের নিয়ন্ত্রন করে আসছেন। তিনি নগরীর বিভিন্ন অপকর্মের হোতা বলেও জানাগেছে। গত ১ লা জুন(শনিবার) রাত সাড়ে ১২ টার দিকে হানা দেয় কোতয়ালী থানা পুলিশ। এসময় রাকিব সর্দার, সানজিদ সেট, রাসেল ও কবির হাওলাদার নামের ৪জনকে আটক করে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৪ জুয়ারীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওই তথাকথিত ব্যুরো চীফ মোটা অংকের টাকা নিয়ে জুয়ারী সোহাগকে দিয়ে বোর্ড পরিচালনা করে আসছিলো। বিগত দিনে এইসোহাগ রাতের আধারে বরিশাল একতলা লঞ্চে বসে জুয়ার আসর বসায়। এঘটনার জন্য একটি একতলা লঞ্চ থেকে চাকুরী হারায় সোহাগ। অভিযোগ রয়েছে বরিশাল সদর নৌ থানার এক পুলিশ সদস্য’র মাধ্যমে সোহাগ জুয়ার আসরটি ভালো ভাবেই করে আসছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official