বরিশালে লঞ্চ থেকে ইয়াবা ও মদ উদ্ধার

বরিশালে যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বন্দর (সাহেবেরহাট) থানাধীন চরমোনাই এলাকায় এ অভিযান চালায় কোষ্টগার্ড।

অভিযানে বরিশাল নদী বন্দর থেকে বাহেরচর গামী এম এল হায়াত লঞ্চে তল্লাশী চালিয়ে একটি আমের ঝুড়ির ভেতর পরিত্যাক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়। পরে মাদকদ্রব্যগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোষ্টগার্ড দক্ষিন জোনের আওয়াতীন বিসিজি স্টেশান বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামাল-এসসিপিও (এক্স)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *