বরগুনায় ডাক্তারকে মারধরের প্রতিবাদে এক ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

বরগুনায় ডাক্তারকে মারধরের প্রতিবাদে এক ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমানকে মারধর করার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টায় হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে তারা এক ঘণ্টা বন্ধ রেখেছেন বর্হিবিভাগসহ সকল চিকিৎসাসেবা।

এতে ভোগান্তিতে পড়ছেন হাজারো রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসককে মারধরের ঘটনায় শুক্রবার (২১ জুন) রাতে সাগর নামে এক জনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে খিঁচুনি ও বমিসহ আব্দুলহ নামের জেলা স্কুলের নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা। রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু স্বজনরা বিলম্ব করায় বরগুনা হাসপাতালেই ওই ছাত্রের মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডা. মসিউর রহমানকে মারধর করেন তারা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *