তিন শিশুকে ধর্ষণ করল বরিশালের জসিম!

গাজীপুরের টঙ্গীতে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ জসিম উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে টঙ্গীর বনমালা এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষণের শিকার শিশুদের বয়স যথাক্রমে ৮, ৬ ও ৪ বছর। এদের মধ্যে একই পরিবারের দুইজন ও অন্য পরিবারের এক শিশু রয়েছে।

অভিযুক্ত জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামে। তিনি বনমালা টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে মুদি ব্যবসা করে আসছেন।

ধর্ষিতার পরিবার বলছে- ‘অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে তিন শিশুকে বনমালা এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে লম্পট জসিম। তবে বৃহস্পতিবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ধর্ষিত তিন শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘অভিযুক্ত জসিম উদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় অকপটে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, সে মানসিক বিকারগ্রস্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *