পুঠিয়ায় আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থেকে আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, আটক জঙ্গিদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪টি ককেটল, ১০টি জিহাদি বই, ৮টি জিহাদি নোটবই জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), তার ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের আজিজুল আলমের ছেলে রুহুল আমিন (৩১) ও নিজাম উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক তালহার ছেলে আবু তালহা (২১)।

র‌্যাবের অতিরিক্ত এসপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪টি ককটেল, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দু’টি ম্যগিজিন, ১০টি জিহাদি বই ও ৮টি জিহাদি নোটবই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *