কনস্টেবল ও নারী প্রহরীকে হাতেনাতে ধরলো পুলিশ

কনস্টেবল ও নারী প্রহরীকে হাতেনাতে ধরলো পুলিশ

অনলাইন ডেস্ক :

যশোরের বেনাপোলে ‘সানসিটি’ নামে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনস্টেবলকে যুবতীসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদের আটক করে পুলিশ।

আটক পুলিশ কনস্টেবলের নাম রবিউল ইসলাম। তিনি নাভারন হাইওয়ে পুলিশের কনস্টেবল এবং আটক যুবতীর (২৫) বাড়ি বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে এবং পিমা নামে একটি বেসরকারি সিকিরিউটি কোম্পানির নিরাপত্তা প্রহরী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের মধ্যে নাভারন হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের নারী নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারী স্বামী পরিত্যক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি তিনি অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। তার পৈত্রিক বাড়ি যশোরের পুলেরহাটে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের ‘সানসিটি’ হোটেলের একটি কক্ষ থেকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্ত করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না বলে জানান তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *