রিফাত হত্যার দায় স্বীকার করেছে রাব্বী

রিফাত হত্যার দায় স্বীকার করেছে রাব্বী

রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৫৪ ধারায় জবানবন্দি দিয়েছে রাফিউল ইসলাম রাব্বী। বুধবার (১০ জুলাই) বিকেলে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিল। বুধবার সন্ধ্যার পরে বিচারকের কাছে হত্যার দায় স্বীকার করেছে।

একই সময়ে ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে আদালতে হাজির করে আরো ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গত পহেলা জুলাই মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীর, ৪ জুলাই রাতে মামলার ৪ নম্বর আসামী চন্দন ও ৯ নম্বর আসামী মো. হাসান, ৫ জুলাই রাতে মো. সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাতে রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে বিচারকের সামনে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত ৭ জন আসামি হত্যার দায় স্বীকার করেছে।

রিফাত হত্যা মামলায় বুধবার পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৩ জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে হত্যা মামলায় ৭ দিন জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র মামলায় আরো ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবন ও টিকটক হৃদয়কে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *