ট্রেনের শৌচাগারে শিশু ধর্ষণে জড়িত যুবক গ্রেপ্তার

ট্রেনের শৌচাগারে শিশু ধর্ষণে জড়িত যুবক গ্রেপ্তার
কায় যাত্রীবাহী ট্রেনে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকার রেলওয়ে থানা-পুলিশ।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই শিশুকে ধর্ষণ করার কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে আসামি সম্রাট।

ঢাকার রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ওমর ফারুক বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তেজগাঁও স্টেশনে অবস্থান করার সময় সম্রাট ওই শিশুকে ট্রেনের শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে যাত্রীরা শৌচাগার থেকে সম্রাটকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এএসপি ওমর ফারুক আরও জানান, শিশুটি কমলাপুর রেলস্টেশনে ঘুরছিল। তখন সম্রাট তাকে ফুসলিয়ে ট্রেনে তুলে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *