ঝালকাঠিতে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে ৭ম শ্রেণির ছাত্রীর গুরুতর অভিযোগ

ঝালকাঠিতে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে ৭ম শ্রেণির ছাত্রীর গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে। ধর্ষণ চেষ্টার অভিযোগে মঠবাড়ি ইউনিয়নের পুখরীজনা গ্রামের কামাল হোসেনের ছেলে এমরানের (২৮) নামে মামলা হয়েছে।

মামলায় বাদী ওই ছাত্রীর বাবা জানান, বৃহস্পতিবার ভোরে এমরান তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ কথা কারও কাছে না বলার জন্য হুমকিও দেয়। ভিকটিম ও এমরান সম্পর্কে মামাত-ফুফাত ভাইবোন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্টের পর বিষয়টি জানা যাবে। আসামি এমরানক আটক হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *