মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ৬ জনকে জেল হাজতে প্রেরণ

বরিশালে ভূয়া ডিবি পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ৬ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন দ্বিতীয় আমলী আদালতের বিচারক আনিচুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি জিআরও এসআই খোকন চন্দ্র নিশ্চিত করেছেন।

আসামীরা হলেন, পুলিশ সদস্য বেল্লাল হোসেন, আনিচুর রহমান মৃধা ও মোঃ ইলিয়াস এবং তাদের সহযোগী সুজন চন্দ্র শীল, শিরিনা সুলতানা ও সুবর্ণা আক্তার।

আদালত সূত্রে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন যাবত নিজেদের ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করতো।

সোমবার প্রতারণার সময় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ার তাদের গ্রেফতার করে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official