গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী!

গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী!

অনলাইন ডেস্ক :

রাজশাহীর পবায় ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়েছেন স্বামী। তার নাম রেন্টু আহমেদ রওফে শরিফুল (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর দামকুড়া থানায় হাজির হন রিন্টু।

রিন্টু দামকুড়া থানাধীন কলারটিকর এলাকার আবুল কাশেম ওরফে খোকার ছেলে।

তার বরাতে পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে ঘুমন্ত স্ত্রী লাভলী বেগমের (২৮) মাথায় আঘাত করেন রিন্টু। পরে গলা ও দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন তিনি।

শোবার ঘরে স্ত্রীর মরদেহ রেখে ওই রাতেই প্রায় ছয় কিলোমিটার দূরের থানায় পৌঁছান রিন্টু। দুই সন্তানের জননী লাভলী বেগম পরকীয়ায় জড়িয়েছেন এমন অভিযোগে তিনি এই হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশকে জানিয়েছেন।

নিহত লাভলী পবার সাইরপুকুর এলাকার বাবলু মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ বলছে, রাতে থানায় এসে রিন্টু স্ত্রীকে হত্যার কথা জানান। রাতেই তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পেশায় নির্মাণ শ্রমিক রিন্টু। কাজের জন্য প্রায়ই তাকে বাড়ির বাইরে থাকতে হয়। তার অভিযোগ, তার অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। আর এ জন্যই স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেন তিনি।

ওসি আরও জানান, আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাবলু মিয়া থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় দুপুরের দিকে অভিযুক্ত রিন্টুকে আদালতে তোলা হয়। সেখানে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *