কারাগারে মিন্নি, রিমান্ডে ফরাজী

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৫ দিনের জন্য মিন্নিকে রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডের দ্বিতীয় দিনেই তাকে কারাগারে পাঠানো হলো।
এদিকে, এ মামলার অন্যতম আসামি রিশান ফরাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এই ঘটনায় মিন্নিকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *