বরিশাল কলেজের ছাত্রী অর্পিতার আত্মহত্যা

বরিশাল কলেজের ছাত্রী অর্পিতার আত্মহত্যা

নিউজ ডেস্ক :

বরিশালে মা বাবার সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে অর্পিতা বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

রোববার (২১ জুলাই) রাত ১০টার দিকে নগরের ১০ নম্বর ওয়ার্ডের বান্দরোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

অর্পিতা বিশ্বাস ওই এলাকার ব্যবসায়ী দিলিপ বিশ্বাসের মেয়ে। তিনি সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পড়াশোনা নিয়ে অভিভাবকরা বকাবকি করায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা বিশ্বাস ।

অর্পিতার বাবা দিলিপ বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তবে অর্পিতা গলায় ফাঁস দেওয়ার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *