বরিশালে মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ি ৫ হাজার ৩৩৮টি

বরিশালে মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ি ৫ হাজার ৩৩৮টি

অনলাইন ডেস্ক :

বরিশাল সহ সারা দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

মঙ্গলবার হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আইনজীবী রাফিউল ইসলাম।

তিনি জানান, দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *