বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে সোহাগ ফকির মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি রোববার সকালে এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

রাধাগোবিন্দ মন্দিরের মালিক সমির চন্দ্র বাদী হয়ে রোববার সকালে মামলাটি করেন। এতে বাকেরগঞ্জ উপজেলার পাটিকরপাড়া গ্রামের মো. আকরাম ফকিরের ছেলে সোহাগকে আসামি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদে কিছুটা মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। তবুও তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *