উজিরপুরের সানুহারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

উজিরপুরের সানুহারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) ভোরে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি ভোরে এই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। বৃদ্ধ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *