মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে এসআই ও তার ছেলের বিরুদ্ধে প্রতারণার মামলা

বরিশালে চেক দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের এসআই ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার দীপক চন্দ্র গাইন বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক মামলা দুটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

সমনপ্রাপ্ত উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জালাল নগরীর রূপাতলী আদর্শ সড়কের বাসিন্দা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় কর্মরত আছেন। তার ছেলে ইমরান মাসুদ।

আদালত সূত্র জানায়, চাকরির পাশাপাশি ব্যবসায়িক কাজের জন্য ফেরত দেওয়ার শর্তে দীপক চন্দ্র গাইনের কাছ থেকে সিরাজুল ইসলাম জালাল পাঁচ লাখ ও তার ছেলে ছয় লাখ ৬৬ হাজার ৪০০ টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাইলে জালাল গত ৭ জানুয়ারি এবং তার ছেলে ১৫ এপ্রিল উল্লিখিত টাকার বিপরীতে পৃথক দুটি চেক দেন দীপক চন্দ্র গাইনকে। ২৬ জুন চেক দুটি ব্যাংকে জমা দেওয়া হলে পর্যাপ্ত আমানত না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। গত ১৮ জুলাই ওই দু’জনকে আইনি নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করলে আদালতে মামলা করেন দীপক চন্দ্র গাইন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official