মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে চিকিৎসকের শাস্তির দাবিতে সড়কে বন্ধুরা

হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে মেধাবী শিক্ষার্থী মো. আরদিন খান অভির মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা।

রোববার বেলা ১১টায় সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সহপাঠীরা। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার উল্লাহকে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরদিন খান অভির মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official