মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে সিআইডি পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার সেই আ’লীগ নেতা বহিস্কার

বরিশাল নগরীতে সিআইডি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশাভর্তি অবৈধ পলিথিন ছিনতাইকালে সহযোগীসহ আটক হওয়া সেই ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডারকে সাময়িক বহিস্কার করা হয়ে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার বরিশাল মহনগর আওয়ামী লীগের প্রেরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, শহরের নথুল্লাবাদ থেকে একটি অটোরিকশাযোগে ৫ বস্তা অবৈধ পলিথিন ব্যাগ নতুবা বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে পৌছানোর পরে শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডার এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা আক্কাস হোসেন নিজেদেরকে সিআইডি পরিচয় দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। পরে পলিথিন বোঝাই অটোরিকশাটি আমানতগঞ্জ এলাকার একটি নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়। এই ঘটনায় অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পলিথিন বোঝাই অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডারকে এক সহযোগীসহ আটক করা হয়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official