প্রথম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই কিশোর আটক

প্রথম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই কিশোর আটক

 

অনলাইন ডেস্ক ::

জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামে প্রথম শ্রেণির (৮) এক ছাত্রীকে দুই কিশোর পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে তারেক হোসেন (১৬) ও নওগাঁর ধামইরহাট উপজেলার মহিষবাথান গ্রামের মিঠুন হোসেনের ছেলে মারুফ হোসেন (১২)। মারুফ এই গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে তারেক ও মারুফ মাছ ধরার কথা বলে ওই শিশুকে নিয়ে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে নিয়ে যায়। পরে নির্জন নদীতীরে তারা মেয়েটির মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

রক্তক্ষরণরত অবস্থায় শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে সবকিছু জানিয়ে দেয়। রাতে শিশুটির বাবা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তারেক ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *