ট্রলার ডুবে বঙ্গোপসাগরে ৩ জেলে নিখোঁজ

Date:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এতে তিন জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের সেরাজ পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে বোরহানউদ্দিনের জয়া গ্রামের উদ্ধার হওয়া হেজু মাঝি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরে ১২ জন মাঝিমাল্লা নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়। তারা সারারাত ডুবে যাওয়া ট্রলার ধরে সাঁতরে ভেসে ছিলেন। পরদিন শনিবার সকালে একটি জেলে ট্রলার গিয়ে তাদের ৯ জেলেকে উদ্ধার করেন। কিন্তু বোরহানউদ্দিনের জয়া গ্রামের নূর ইসলামের ছেলে নাঈম (২০), সাজু ব্যাপারীর ছেলে কবির (৩৫) ও আইজল ভদ্দারের ছেলে ফরহাদ (৩০) এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

শনিবার দুপুর দেড়টায় ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার হাওয়া ৯ জন জেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ভোলার একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে তিন জেলে নিখোঁজ আছে। তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে কি-না সে বিষয়ে কেউ আমাকে জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...