মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির শিশু ছাত্রী অন্তসত্বা: শিশুটির মা ও সৎ বাবা আটক

ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠি শহরের ষষ্ঠ শ্রেণির এক শিশু ছাত্রী অন্তসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করেছে। ভিকটিম শিশুটি শহরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানার হেফাজতে এনেছে পুলিশ । রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শহরের কাঠপট্টি এলাকার কলাবাগান নামক স্থানে মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে শিশুটির সাথে তার মা ও সৎ বাবার সহযোগিতায় কয়েকজন পুরুষের সাথে শারিরীক সম্পর্ক হয়। শিশুটিা মা ও সৎ বাবা তাকে একাধিক পুরুষের সাথে অর্থেও বিনিময়ে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে শিশুটি অন্তসত্বা হয়ে পড়ে। ভিকটিম শিশুটিকে আজ বুধবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির গর্ভে কার সন্তান তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানায়। পুলিশ আরো জানায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করা হয়েছে। জড়িতদের খুজে বের করা হবে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official