মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরগুনায় কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

বরগুনা প্রতিনিধি ::

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে কানন হাওলাদার নামের এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কিরোনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বেল্লালকে আটক করেছে পুলিশ। বেল্লাল উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কিরোনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব মৃধা বিটুল জানান, কাননের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন। কেনা জমি মাপে কম দেওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল। এসময় দু’জনের মধ্যে তর্কের এক পর্যায়ে বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন।

পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত বেল্লালকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official