খুলনা নগরীতে যুবকের আত্মহত্যা

খুলনা নগরীতে যুবকের আত্মহত্যা

খুলনা প্রতিনিধি// জান্নাতুল ফেরদৌস:

রমেন হাওলাদার(২৬) নামের এক যুবকের গতকাল রহস্যজনক মৃত্যু হয়েছে। তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ঘরের ফ্যানের হুক থেকে। তবে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বলা হয়েছে।

ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকালে রমেন হাওলাদারকে তার ঘরের ফ্যানের হুক থেকে উদ্ধার করে হাসপাতালে নেয় কে বা কারা। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার লাশ ময়না তদন্ত শেষে খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়। আজ লাশ নিয়ে সমাধি করা হবে।

রমেন হাওলাদার খ্রীষ্টান ধর্মের লোক। তিনি গণপূর্ত বিভাগ খুলনা-১ এর উপ-বিভাগ-১এর কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বয়রা গণপূর্ত উপ-বিভাগ-৩এর আবাসিক কোয়াটারে থাকতেন। সদ্য তিনি বিবাহ করেছেন। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে কারণ জানা যায়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *