মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে বাল্যবিয়ে করতে গিয়ে বর-কনের বাবা ও কাজী আটক

অনলাইন ডেস্ক :

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর সময় বর, কনের বাবা ও কাজীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সে‌প্টেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলামের (২৭) সঙ্গে একই গ্রামের ইসমাইল মোল্লার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর (১৪) বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার আসর বাদ পৌর শহরের বাংলাবাজার সংলগ্ন পঞ্চায়েত বাড়ির মসজিদে বিয়ে পড়ানোর সময় ঘটনাস্থল থেকে বর মঞ্জুরুল, কনের বাবা ইসমাইল মোল্লা ও কাজী শাখাওয়াত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official