বরিশালে বিশ্ব প্রাণী দিবস পালিত

বরিশালে বিশ্ব প্রাণী দিবস পালিত

রাতুল হোসেন রায়হান:

“নির্বাকদের জন্যে ভাষা”এই স্লোগান নিয়ে বিশ্ব প্রাণী দিবস ২০১৯ উপলে শুক্রবার বিকাল চারটায় স্ট্যান্ড ফর এ্যানিমলস বরিশাল এর আয়োজনে নগরীর সদর রোডে এক প্রতিকি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিকি সমাবেশে স্ট্যান্ড ফর এ্যানিমলস এর বরিশাল বিভাগীয় সংগঠনের সদস্যরাসহ উপস্থিত ছিলেন বরিশালের ভেটনারী সার্জন ডা.মো.ইব্রাহিম খলিল, শিকদার মাহাবুব,এস.এ.বি সালাউদ্দিন আহমেদ, জিয়াউল হক, মো.সাইয়েদ হোসেন, সাদিয়া জাহান, এশা লাজিনা, তামান্না ওমি,  প্রত্তুষা প্রিতি, তানজিম সাইয়েরা, আফিফা প্রমি, আহম্মাদ সম্পদ, মো.সাঈদ জুবায়ের, নাঈমুল ইসলাম,রবিন জন, সৈয়দা অর্থি প্রমুখ।

প্রাণীর অধিকার রা ও কল্যাণার্থে প্রতিবছর প্রাণী কল্যাণমূলক সংস্থা দিবসটি পালন করে। প্রাণী হিসেবে তাদের সে বেঁচে থাকার অধিকার নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৯৩১ সালে ইতালির ফোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। মানুষের পোষা প্রাণীসহ চারপাশের নানা প্রাণ দৈনন্দিন জীবনে আমাদের অনেক উপকার করে। সেই অবদানকে মনে রাখা ও প্রাণীদের প্রতি সদয় হওয়াই হচ্ছে প্রাণী দিবসের উদ্দেশ্য। অনেক উপকার করা সত্ত্বেও আমরা অনেক সময় এসব প্রাণীকে ঠিকমতো খাবার দেই না। বিষয়টি সত্যিই অমানবিক।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *