পটুয়াখালীতে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি, ৩ বাসকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি ::

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে তিন বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

মাহবুবুর রহমান জানান, বরিশাল থেকে কুয়াকাটার কথা বলে যাত্রী তুলে, পরে পটুয়াখালীতে নামিয়ে দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও মিথ্যা কথা বলার দায়ে তিন বাসকে জরিমানা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *