মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয়

দুর্গাপূজায় অতিরিক্ত মদপানে ৫ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় অতিরিক্ত মদপান করে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার বড় ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত মদপান করেন ওই পাঁচজন। এদের মধ্যে চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খুমেকে চিকিৎসাধীন থেকে মারা যান।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24