মিমকে ‘ডিম’ ডাকায় শিশুকে খুন

অনলাইন ডেস্ক:

খালাতো বোনের নাম বিকৃত করায় নড়াইলের লোহাগড়া উপজেলার সিংগা গ্রামে শিশু রমজান শেখকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। খালাতো বোন মিম আক্তারকে ‘ডিম’ বলে ডাকায় রমজানকে খুন করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আমলি আদালতে মূল আসামি রমজানের খালাতো বোন মিম আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দিতে মিম জানায়, ‘মিম’ না বলে ‘ডিম’ ডাকায় রমজানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, তাকে ‘মিম’ না বলে ‘ডিম’ ডাকত রমজান। এতে ক্ষিপ্ত ছিল মিম। বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে রমজানকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে কয়েকজনের সহযোগিতায় মরদেহ গুমের চেষ্টাও করা হয়। রাতে গ্রামে অভিযান চালিয়ে হত্যার সময় শিশু রমজানের সঙ্গে থাকা বই ও স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রমজানের বাবা ইলিয়াস শেখ, ইউসুফ শেখ, লাকী বেগম ও হাবিবুর রহমানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *