মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

মোটরবাইক চালকদের হেলমেট দিলেন এমপি মাশরাফি

সড়কে দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে মোটরবাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

রোববার নড়াইল শহরের আদালতপুরে মাশরাফির মামাদের বাসভবনের সামনের সড়কে চলাচলরত মোটরবাইক চালকদের মধ্যে পাঁচশ’ হেলমেট বিতরণ করেন এমপি মাশরাফি।

মাশরাফি উপস্থিত থেকে নিজ হাতে মোটরবাইক চালকদের হেলমেট পরিয়ে দেন।

এ সময় তিনি বলেন, ‘যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই সেটা ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।’

হেলমেট বিতরণকালে নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, পাঠাওয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অ্যাপসভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাওয়ের পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশ’ হেলমেট বিতরণ করা হয়।

পরবর্তীকালে আরও হেলমেট দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24