বরিশালে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বরিশালে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বরিশাল শহরের একটি ডোবা থেকে শাজাহান মৃধা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রূপাতলী এলাকার সোনাগাঁ টেক্সটাইল মিলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা শাজাহানের মৃত্যুর কারণ পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শাজাহান বৃহস্পতিবার বাড়ি থেকে রূপাতলী এলাকায় স্বজন মুকুল বেগমের বাড়িতে বেড়াতে যান। রাতে মুকুলের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে শাজাহানকে শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতুর পাশের রাস্তা পার করে দেওয়া হয়। এরপর তিনি বাড়ি যাওয়ার কথা থাকলেও যাননি। পরে শুক্রবার সকালে তাঁর মরদেহ পাওয়া যায় ডোবায়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বৃদ্ধের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও অনুমান করা হচ্ছে তিনি ডোবায় পড়ে গিয়ে উঠতে পারেনি। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এর বাইরে বেশিকিছু বলা যাচ্ছে না মন্তব্য করেন ওসি।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *