বরিশালে ট্রাকভর্তি জাটকা উদ্ধার, আটক ২

বরিশালে ট্রাকভর্তি জাটকা উদ্ধার, আটক ২

বরিশাল নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাটকাসহ দুইজনকে আটক করেছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট থেকে ট্রাকটি আটক করা হয়। কিন্তু ট্রাকটিতে কী পরিমাণ জাটকা ইলিশ রয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নৌ-পুলিশ বরিশাল সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদশক (এসআই) রেজাউল করিম বরিশালটাইমসকে জানান, ভোলা থেকে ট্রাকভর্তি জাটকা ইলিশ বরিশালে আসছে এমন সংবাদে ফেরিঘাট অভিযান চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকে তল্লাশি করে জাটকা পাওয়া যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়। একই সময় রাজধানী ঢাকাগামী আব্দুল্লাহ পরিবহনে তল্লাশি চালিয়ে করে আরও বেশকিছু জাটকা উদ্ধার করা হয়েছে। এসময় বাসটি থেকে আরও একজনকে আটক করা হয়।

এই অভিযানে অংশ নেওয়া বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকভর্তি মাছ ও আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *