বরিশাল নথুল্লাবাদে ৪ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

বরিশাল নথুল্লাবাদে ৪ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে চার কেজি গাঁজাসহ বেলায়েত হোসেন আকন (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিমানবন্দর থানা পুলিশের এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য তাকে গ্রেপ্তার করে।

বেলায়েত হোসেন আকন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি এস এম জাহিদ-বিন-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদ্ধকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার পেটে বাধা চার কেজি গাঁজা পাওয়া যায়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, গাঁজা রাজধানী ঢাকা থেকে বরিশালে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ বৃদ্ধকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *