মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল নগরীর বাঘিয়া এলাকা থেকে শুক্কুর হাওলাদার (৫৮) নামের এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়- সন্ধ্যার দিকে বৃদ্ধর লাশটি ঘরের ভেতরে আড়ার সাথে ঝুলতে দেখে স্বজনেরা থানায় খবর দিলে একটি টিম গিয়ে উদ্ধার করে। সেখানে প্রাথমিক সুরতাহল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফয়সাল আহম্মেদ বরিশালটাইমসকে জানান, স্থানীয় বাসিন্দা শুক্কুর হাওলাদার মানসিক ভারসাম্যহীন ছিলেন। সেক্ষেত্রে অনুমেয় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তারপরেও মৃত্যু কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official