বরিশালে সামাজিক দূরত্ব বজায় রেখে বসছে হাট-বাজার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কলেজ মাঠে। গ্রামবাসীর সুবিধার জন্য সাপ্তাহিক হাট চলমান রাখতে বুধবার (১৫ এপ্রিল) থেকে এই হাট শুরু হয়।

মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনাভাইরাসের কারণে গৌরনদী উপজেলার বৃহত্তম মাহিলাড়া হাট এতদিন বন্ধ ছিল। কিন্তু এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাছাড়া গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মাহিলাড়া হাটকে সড়কের ওপর থেকে স্থানান্তর করে মাহিলাড়া কলেজ মাঠে নেওয়া হয়েছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা হয়েছে।

তিনি আরও জানান, এখানে আগের মতো প্রতি সপ্তাহের বুধ ও শনিবার হাট বসবে। একেকটি দোকানে একজনের বেশি ক্রেতা ও বিক্রেতা যাতে ভিড় করতে না পারেন, সেজন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *