গলাচিপায় ১৪ বছর মেয়ের বাল্যবিবাহ

গলাচিপায় ১৪ বছর মেয়ের বাল্যবিবাহ

পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে গতকাল রাতে মালা আক্তার নামে (১৪) মেয়ের বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাসের প্রভাবে দেশে মানুষের এক স্থানে জর হওয়ার বিধিনিষেধ থাকা সত্বেও অনেক মানুষ এক জায়গায় একত্রিত হয়ে এই বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়।

 

এলাকার সচেতনত গন্যমান্য ব্যক্তিবর্গ বাল্যবিবাহ প্রতিরোধ করতে গেলে তাদের কথা উপেক্ষা করে বিবাহ অনুষ্ঠিত হয়।

 

খবর পেয়ে গলাচিপা থানার এসআই জাফর ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি বুজতে পেরে বরপক্ষ ও কনে পক্ষ দ্রুত স্থান ত্যাগ করে।

এলাকাবাসী জানায় তারা বাল্যবিবাহ প্রতিরোধে বদ্ধ পরিকর। বর্তমান সরকার বাল্যবিবাহ রোধে অনেক পদক্ষেপ নিয়েছেন। তাই প্রশাসনের কাছে তাদের দাবি এই বাল্যবিবাহ রোধে প্রশাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এ ব্যাপারে এসআই জাফর বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে এলাকার সবাইকে এবং মেয়ের পরিবারকে বলে এসেছি যেন এই বিয়ে না দেওয়া হয় যতক্ষন প্রর্যন্ত মেয়ের বিয়ের উপযুক্ত বয়স না হয়।

উল্লেখ্য কনে মালা আক্তার (১৪) ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *