বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আজ সোমবার (২২ জুন) রাতে আকস্মিক আগুন লাগে। এতে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে কোন প্রকার ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ওয়ার্ডের নিচ তলায় রাত পৌঁনে আটটার দিকে তীব্র ধোয়ার সৃষ্টি হলে রোগীরা আত্মরক্ষার্থে দৌড়াদৌড়ি শুরু করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার মোবাইল ফোনে বলেন, সিঁড়ির নিচে বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ধোয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের দু’টি ইউনিট সেখানে গেলেও কাউকে পানির ব্যবহার করতে হয়নি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *