সুন্দরবন থেকে সাত হরিণ শিকারি আটক, ট্রলার ও ফাঁদ জব্দ

সুন্দরবন থেকে সাত হরিণ শিকারি আটক, ট্রলার ও ফাঁদ জব্দ

সুন্দরবন থেকে হরিণ শিকারিচক্রের সাত সদস্যকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোর ৫টার দিকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের কচিখালী পক্ষীর চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় শিকারিদের কাছ থেকে একটি ট্রলার এবং হরিণ শিকারের কাজে ব্যবহৃত বিপুলপরিমাণ ফাঁদ জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা সুন্দরবনে নিয়মিত টহল দেওয়ার সময় পক্ষীর চর এলাকা থেকে সাতজন হরিণ শিকারিকে আটক করে। নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকারিচক্রের ওই সদস্যরা চোরাপথে সুন্দরবনে প্রবেশ করে। ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটক হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটক সাতজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি ডিএফও।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *