বরিশালে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামো আঃ হক মৃধার ছেলে জিআর ৯২/১৭ মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নয়ন মৃধা ও উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের রমিচ উদ্দিন মিয়ার ছেলে জিআর ১৩৭/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নগর আলী মিয়াকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *