আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ চরমোনাইয়ের মাহফিল

Date:

বরিশাল কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই পীরের ৩ দিন ব্যাপি বাৎসরকি ওয়াজ মাহফিল শেষ হয়েছে। আজ সোমবার(৩০ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

 

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি, করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে হেফাজত এবং করোনা ভাইসরাসে মৃতদের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশাল চরমোনাই দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিল।

 

 

সকাল ৯ টায় শুরু হওয়া ৩০ মিনিট স্থায়ী আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। মাহফিলের মাঠ উপচে আশপাশের বাড়ির বাগান, আঙিনা, নদীর পাড়সহ বিভিন্ন স্থানে কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

 

 

মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, আল্লাহবিমুখ হলে মানুষের মধ্যে মানবতা থাকে না। তারা অপরাধে জড়িয়ে পড়ে। তাই আমাদের সবার মধ্যে আল্লাহভীতি এবং আল্লাহ ও রাসুলের (সা.) প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে।

 

 

তিনি আরও বলেন, আল্লাহ ও তার রাসুল মনোনীত ব্যতীত অন্য কোন তন্ত্র-মন্ত্র কখনোই গ্রহণ করা যাবে না। যারা আল্লাহ ও তার রাসুলের আদর্শ ব্যতীত অন্য আদর্শ গ্রহণ করে তারা প্রথভ্রষ্ট।

 

আয়োজকরা জানান, গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের মাহফিলে মূল বয়ান হয় সাতটি। তার মধ্যে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পাঁচটি ও মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম করেন দুটি বয়ান।

 

মোনাজাত শেষে আগত মুসুল্লিরা শত শত বাস, লঞ্চ ও ট্রলার যোগে নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। চলতি বছর চরমোনাই এলাকায় ২টি মাঠজুড়ে মাহফিল অনুষ্ঠিত হয়। নদীর বিস্তৃর্ণ এলাকা, মাঠের আশপাশের বাগান, ঘড়বাড়ির আঙিনাসহ সবখানে বিপুলসংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে তিল ধারণে ঠাঁই ছিল না।

Previous article
Next article
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানান, ৯৯৯ এর জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করা হবে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে থাকবেন। তথ্য দেওয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান থাকবে। এটা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...