বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিস, শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় ক্লাব ও শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যবহারের জন্য সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার দুপুর ১টায় বরিশাল বিশ^বিদ্যালয় টিএসসি ভবনের ৫ম তলায় শিক্ষক সমিতির জন্য অফিস, শিক্ষকদের জন্য বিশ^বিদ্যালয় ক্লাব ও ৩য় তলায় শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যবহারের জন্য সভাকক্ষ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *