মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল রাজনীতি

বরিশালে বিএনপির সমাবেশে আসতে রাজী না হওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

এপির বরিশাল বিভাগীয় সমাবেশে আসতে রাজী না হওয়ায় বরিশাল কলেজ ছাত্রকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রদলের কয়েকজন সমার্থক। গতকাল নগরীর হাটখোলা স্বরুব আলী সড়কে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত ছাত্র নাইম খান (১৯) কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত সূত্রে জানা গেছে, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগা মাঠে মহানগরের সভাপতি মজিবুর রহমান সরয়ারের সভাপতিত্বে গতকাল ৩টায় বিভাগীয় সমাবেশ শুরু হয়। অনুষ্ঠিত এ সভায় নগরীর হাটখোলা স্বরুব আলী সড়ক এলাকার ছাত্রদল সমার্থক খয়েস, তমাল, সুজন ওরফে আলবির ও রানাসহ ৮/৯ জন স্থানীয় বাচ্চু শিকদারের ছেলে নাঈম (বরিশাল কলেজ’র অর্নাস ১ম বষের ছাত্র) কে ওই সমাবেশে যোগদান করার আহবান জানায়। নাঈম রাজী না হলে ওই ছাত্রদলের কর্মীরা তাকে জোর করে। সমাবেশে যোগদান করতে অস্বীকার করার অপরাধে ওই ছাত্রদলের কর্মীরা নাঈম কে লাঠি দিয়ে পিটায়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  নাঈমের মা জানান, এঘটনার অনূকুলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24