সিলেটে মোটরসাইকেলে আরোহী পরিবহনে নিষেধাজ্ঞা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সিলেট মহানগরীতে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে চালক ছাড়া অন্য কাউকে বহন করা যাবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে এই নির্দেশনা জারির বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবদুল ওয়াহাব।

এক বিজ্ঞপ্তিতে তিনি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ১৩টি বিশেষ নির্দেশনা জারির বিষয়টি জানান। এর মধ্যে অন্যতম হচ্ছে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন না করা। তবে স্বামী-স্ত্রী একসাথে মোটরসাইকেলে আরোহন করতে পারবেন।

গণবিজ্ঞপ্তিটি ১৪ এপ্রিল (১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ) পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *