মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

জীবন বাঁচাতে থাকতে হয়েছে হিন্দু পরিচয়ে: মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিলো।

কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যেকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা় করা হয়।

মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন।

জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলে মেরে ফেলতো।

শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, জনগণের টানে আমরা দেশে ফিরে এসেছি প্রতিকূলতার মধ্যে। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব নুরুর রহমান বেগ।

এর আগে সকালে সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ন কবির, সাংবাদিক লতিফুর রহমান জাকির, দৈনিক আজকের বার্তার সিনিয়র রিপোর্টার জিয়াউদ্দিন বাবু, এসএ টিভির ব্যুরো প্রধান সালেহ টিটু, ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার সাঈদ পান্থ, ঢাকা পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসান, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, প্রতিদিনের সংবাদের বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম মোফাজ্জেল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24