মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

দুই মাস হয়ে গেলো ও সন্ধান মেলেনি গৌরনদীর সেই স্কুল ছাত্রীর

দুই মাসেও সন্ধান মেলেনি গৌরনদীর নিখোঁজ স্কুলছাত্রীর বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উত্তর কা-পাশা গ্রামের সমীর কুমার দাসের কন্যা দোলন দাস(১৬) গত ২৭ ফেব্রুয়ারি নিখোঁজ হন। নিখোঁজের পরে প্রায় দুই মাস অতিবাহিত হলেও তার সন্ধান পায়নি পুলিশ। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ স্কুলছাত্রীর বাবা।

গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, ওই দিন সন্ধ্যায় স্কুল ছাত্রী দোলন দাস(১৬) ঘর থেকে বাহির হলে গভীর রাতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজ শুরু করেন। কোথাও তাকে খুঁজে না পাওয়ায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেন। তাতেও সন্ধ্যান না পাওয়ায় ২ মার্চ গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়।

সমীর কুমার দাস অভিযোগ করেন, বারবার থানায় ধর্ণা দিলেও গত দুই মাসে পুলিশ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24