ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহত ফাহিমা আক্তারের (৫) মা ও বাবা।

শনিবার (১২ মার্চ) সকালে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটির বাবা নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুক হোসেন ও মা দিলারা বেগমকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী জানান, ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে হয়বতপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বনপাড়া ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু ফাহিমা ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটির খোঁজে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *