মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বরিশাল নগরের রূপাতলীতে ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে খোকন মোল্লা (২০) নামে এক বখাটের বিরুদ্ধে।

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় রুপাতলীর গ্যাসটারবাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খোকন মোল্লা একই এলাকার মিন্টু মুন্সির বাড়ির ভাড়াটিয়া ফারুক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ফারুক মোল্লা ও তার স্ত্রী দিনমজুরের কাজ করেন। বাবা-মা বাসায় না থাকায় এসময় খোকন প্রতিবেশীর ৫ বছরের শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে আসে। এসময় শিশুটি চিৎকার করলে খোকন পালিয়ে যায়। পরে শিশুটির মা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় খোকনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান খোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম শিশুটিকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24